1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

১লাখ পিস ইয়াবা ফেলে মায়ানমার পালিয়ে গেলো মাদককারবারিরা

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৩.৫২ পিএম
  • ১১৯ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা পালংখালীতে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি) সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।


অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। গণমাধ্যমকে তিনি জানান, রবিবার(২২ মে) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র সদস্যরা কাষ্টম মোড় নামক স্থানে চোরাকারবারিদের ইয়াবা পাচার রোধে ফাঁদ পেতে থাকে।

এক পর্যায়ে মাদককারবারিরা পাঁয়ে হেঁটে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরাও চোরাকারবারিদের উদ্দেশ্যে আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

এসময় ব্যাগ তল্লাশি করে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের ৩৮ লাখ ১৮ হাজার ৪৬৭ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ আইস সহ সর্বমোট ১৮৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ৫২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com