1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১০.৫২ পিএম
  • ৭২০ Time View

অরাজনৈতিক পেশাজীবী সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB)–এর একটি আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বর্তমানে সংগঠনটির সভাপতি ও সদস্য সচিব—এই দুই শীর্ষ পদধারীর কেউই ভোটের মাধ্যমে নির্বাচিত নন; বরং তাঁরা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এমন অবস্থায় OGSB–এর মতো একটি সর্বদলীয় ও অরাজনৈতিক পেশাজীবী সংগঠনকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, উক্ত কর্মসূচিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে পুরো আয়োজনটিকে একটি দলের নির্বাচনী কর্মসূচি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনের আগ মুহূর্তে একটি রাজনৈতিক শোডাউনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ওই কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সরকারি কর্মকর্তা, সচিব এবং দুইজন মহাপরিচালক (DG) এর উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের একটি কর্মসূচিতে সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অংশগ্রহণ নির্বাচনবিধি লঙ্ঘনের শামিল কি না—সে প্রশ্নও উঠেছে।

একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন কি কোনো রাজনৈতিক দলের নেতাদের দিয়ে এমন কর্মসূচি আয়োজন করতে পারে কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে, বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং বিতর্কিত এই কর্মসূচি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com