বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা: বিসিআইএ সপ্তাহের তৃতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক বীরগঞ্জে পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য ‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বগুড়া ধুনটে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু নোয়াখালী রক্ষায় জরুরি মুছাপুর রেগুলেটর-এ্যানি ও পরিবেশমন্ত্রীর আশ্বাস শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ ‎ লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

সিরাজদিখানে আওয়ামী লীগের দোষর এখন বিএনপি নেতা, দল-বদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ Time View

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন তালুকদারের হঠাৎ বিএনপি নেতায় রূপ নেওয়া। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোষর হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন তালুকদার (পিতা— মৃত মোছলেম তালুকদার) মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। এ সংক্রান্ত একটি স্বাক্ষরিত কাগজপত্র বর্তমানে এলাকাবাসীর হাতে রয়েছে, যেখানে স্পষ্টভাবে তার নাম, পদবি ও স্বাক্ষর সংযুক্ত রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল হোসেন দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন এবং এলাকায় একক প্রভাব বিস্তার করেছেন। অথচ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি কৌশলে দল পরিবর্তন করে বর্তমানে বিএনপির ছত্রচ্ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

মধ্যপাড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা দিনের পর দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছে, তারাই এখন নতুন পরিচয়ে বিএনপি নেতা সেজেছে। এতে রাজনীতির আদর্শ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, অতীতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই দলে জায়গা দিলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সুবিধাবাদী দলবদল স্থানীয় রাজনীতিকে কলুষিত করে এবং ত্যাগী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট অবস্থান ও সাংগঠনিক তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইকবাল হোসেন তালুকদারের প্রতিবেদক কে বলেন আমি দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির করে আসছি, আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার কোন সংযোগ নাই, আমার নামে আওয়ামীলীগের সদস্য ফরম রয়েছে আমি জানি না। এরকম ফরম বনানো যায়, কেউ আমার নামে ফরম বানিয়ে অনলাইনে দিয়েছে।

এলাকাবাসী ও রাজনৈতিক সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রাজনৈতিক পরিচয় জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS