1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

​গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ২৪০ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১,৩০০ টাকার আশেপাশে নির্ধারিত থাকলেও মাঠ পর্যায়ে তা ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের এই লাগামহীন কারসাজিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী।

​এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর চরম জুলুম। শ্রমিক, শ্রমজীবিসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আজ রান্নার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, অনেক ডিলার অধিক মুনাফার আশায় মজুধদারি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে প্রতিটি বিক্রয় কেন্দ্রে রশিদ প্রদান বাধ্যতামূলক করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান।

এম.নুরুল হুদা চৌধুরী সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং বাড়তি দাম চাইলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত এই অস্থিরতা নিরসন করা না হয়, তবে শ্রমিক, শ্রমজীবিসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com