1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না: অর্থ উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২.১৩ পিএম
  • ৩০৫ Time View

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোন অজুহাতে নির্বাচন পিছানোর সুযোগ নেই। কোনো প্রচারণায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন আটকানো যাবে না। কারো যদি কিছু কথা থাকে তা বলতে পারে। কিন্তু নির্বাচনকে বাধা দেয়ার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি। আমরা তো প্রস্তুতি দেখতে পাচ্ছি। আমরা সিরাজগঞ্জ ও নাটোরে গিয়েছিলাম, কোথাও তো নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে।

সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো ইমেজ আছে। সামনে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে চাই। দেশে কিছুটা সংস্কার হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন সংস্কারগুলো করে। যেমন আপনারা যারা দুর্নীতি চান না, মহিলাদের সমান অধিকার চান, অর্থ পাচার চান না, এ বিষয়গুলো কিন্তু সার্বজনীন হ্যাঁ দাবিদার। অতএব আপনারা হ্যাঁ ভোট দিয়ে জনগণের উপকার করবেন।

এ সময় জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com