1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.২৮ পিএম
  • ২৩৮ Time View

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬: জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদার হিসেবে যুক্ত ছিল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দেশের গেমিং জগতের সাথে সক্রিয়ভাবে যুক্ত হওয়া লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

টুর্নামেন্টটি দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজন করা হয়েছে। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করেছে রবি। একাধিক বাছাই পর্ব শেষে ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে দেশের সেরা ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের দ্রুততা এবং সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। পারফরম্যান্সের এসব চাহিদা পূরণের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনের সময়ও নিশ্চিত করে উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা।

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি ব্যবহারিক দিকের সাথে যুক্ত হয়েছে যেখানে ইন্টারনেটের গুণগত মান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি রবির বৃহত্তর কৌশলেরই প্রতিফলন যাতে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা যায়।

এই উদ্যোগ সম্পর্কে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি যা ডিজিটাল জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ব্যবহারিক ক্ষেত্র যেখানে কম পিং, কম ল্যাটেন্সি এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সের ওপর সরাসরি প্রভাব ফেলে।”

তিনি বলেন, “রবি সুপারনেট’র মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসস্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে খেলায় তারা নিজের সেরাটা তুলে ধরতে পারেন। একই সাথে গেমারদের জন্য এই ইকোসিস্টেমটি আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”

রবির সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক যা লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে সহায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com