1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১.১৩ পিএম
  • ২৮৯ Time View

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ২নং কেশারপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ড খাজুরিয়ার সাবেক সভাপতি সাফিউল হক মজুমদারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৬ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া বাজারে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নোয়াখালী-০২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের জননেতা জয়নুল আবেদিন ফারুক।

অনুষ্ঠানে ২নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল হক সুমন, উপজেলা বিএনপি, ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম সাফিউল হক মজুমদারের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন।

দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক আয়োজন করে ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com