1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

আজ পবিত্র শবেমেরাজ, মুসলিম উম্মাহর তাৎপর্যপূর্ণ একটি রাত

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.১১ পিএম
  • ১৩৩ Time View

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতটি ইবাদত বন্দেগী ও প্রার্থনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে পালন করবেন সমগ্র ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ।

ইসলামের ইতিহাস অনুযায়ী,হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র মক্কা থেকে মদিনা ও ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

পবিত্র কুরআনের ইতিহাস থেকে আরো জানা যায় বরকতময় এই রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, বেহেশতের নদীসহ জান্নাত ও ফেরেশতাদের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

এই রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ হ‌ওয়ায় এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ধর্মীয় উপাসনালয় মসজিদের পাশাপাশি নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত,ক্ষমা ও তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com