1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ভুরুঙ্গামারীতে বিসিডিএস’র সচেতনতামূলক সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০.৪৭ পিএম
  • ৩১৭ Time View

কফিলুর রহমান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ পরিপালন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে

ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দুপুরে মাহবুব ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার ওষুধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া।

সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা বিসিডিএস এর সি: সহ সভাপতি মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিসিডিএস সভাপতি নজরুল ইসলাম।

সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ভুরুঙ্গামারী উপজেলার অর্ধ শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com