1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০.২৪ পিএম
  • ২৬৬ Time View

নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার তিন উপজেলার অন্তত ৫ টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দায়িত্বশীলরা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সঙ্গীয় ফোর্স প্রথমে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে পোদ্দার বাহিনীর প্রধান অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তার দেওয়া তথ্যমতে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে সহযোগী রায়হান আলী রানাকেও গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের সঙ্গে নিয়ে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি নয় মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য। সেনাবাহিনীর দাবি, গ্রেফতার ফিরোজ পোদ্দার তার বাহিনী নিয়ে নির্মাণাধীন এই বাড়িতে আস্তানা গড়েছিল। সেখান থেকে অপহরণের মতো নানারকম অপরাধ চক্র পরিচালনা করতো ফিরোজ৷

অভিযান প্রসঙ্গে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় ৮ টি মামলা চলমান আছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছেন। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com