1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৬.০৬ পিএম
  • ১৭৫ Time View

১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হলরুমে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যগন অংশগ্রহণ করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার।

আলোচনায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমানপরিস্থিতির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব এবং রোডম্যাপ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ ও শিশুশ্রম রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

বিশেষঅতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা।

সভায় বিভিন্ন সরকারিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজেরসদস্যরা অংশ নেন। বাল্য বিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতির সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়মিত মনিটরিং, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় ও পরিবার ভিত্তিক কার্যক্রম জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শেষ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com