1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লা বুড়িচংয়ে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ আহত-২

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ১৯০ Time View

কুমিল্লার বুড়িচংয়ে দক্ষিণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ গুরুতর আহত হয়েছেন ২ জন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো: আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং মোটরসাইকেলের চালকসহ ২ জন গুরুতর আহত হন। পরে স্হানীয়রা আহতদের উদ্বার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ, সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com