শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশের ভোট কেন্দ্রসহ সকল জায়গায় সেনাবাহিনীসহ সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে-জেলা প্রশাসক

জাহিদ হোসেন
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খন্দকার বলেছেন ভোটারদের ভোটদান নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে। নির্বাচনের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীরা শতভাগ সরকারের আজ্ঞাবাহক হবে। সরকার চায় দেশের মানুষ সংস্কারের পক্ষে তাদের মতামত হ্যাঁ এর পক্ষে দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটারদের ভোটাধিকার নিরাপত্তার সাথে প্রয়োগের ক্ষেত্রে যা করা দরকার এ সরকার করবে।

আজ বুধবার (১৪ই জানুয়ারী) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গভভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা নূরুল হাই মোহাম্মদ আনাস।

প্রধান অতিথি বলেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে পারে। তিনি সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে গণভোট সংক্রান্ত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে গণভোট ২০২৬ সংক্রান্ত লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আশফাক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকপ বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন।এছাড়াও ইমাম, শিক্ষক, সাংবাদিক, উপজেলা সহকারী কৃষি অফিসারগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন। অনুস্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS