1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

টেকসই উদ্ভাবনে জাবের অ্যান্ড জুবায়েরের ১৭তম ফ্যাব্রিক উইক

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১২.২৪ পিএম
  • ২৫৮ Time View

টেকসই উদ্ভাবন ও আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের আয়োজনে ‘ফ্যাব্রিক উইক’-এর ১৭তম সংস্করণ, যেখানে উন্মোচিত হয়েছে স্প্রিং/সামার ২০২৭ কালেকশন।

এই বিশেষ প্রদর্শনী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন স্টুডিও, ১১০ গুলশান অ্যাভিনিউ-তে। এবারের ফ্যাব্রিক উইকে উপস্থাপিত হয় মোট ২৮০টি ফ্যাব্রিক কোয়ালিটি, যার মধ্যে রয়েছে-
* ২২০টি সম্পূর্ণ নতুন ডেভেলপমেন্ট, এবং
* ৬০টি অগ্রগামী টেক্সটাইল ইনোভেশন

এই সংগ্রহ জাবের অ্যান্ড জুবায়ের-এর টেকসই দর্শন, সৃজনশীল উৎকর্ষ ও আধুনিক ডিজাইনের প্রতিশ্রুতিকে আরও সুসংহত করে। এই মৌসুমের কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নোক্ত টেকসই ও উদ্ভাবনী উপকরণ ও প্রযুক্তিতে—

* ১০০% রিসাইকেলড টেক্সটাইল
* পাট ও আনারস ফাইবার
* রিসাইকেলড পলিয়েস্টার
* লিনেন ও কলা ফাইবার
* টেনসেল™, ভিসকোস™, ইকোভেরো™, সার্কুলোস™ ও ফিলাজেন ফাইবার
* CiCLO™, রিসাইকেলড ইলাস্টেন, Cyclo™ ও Reco Vertex™
* উন্নত ফাংশনাল ও পারফরম্যান্স ফিনি
প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল ও সার্কুলার উপাদানের সমন্বয়ে গঠিত এই কালেকশন আধুনিক নান্দনিকতা ও প্রিমিয়াম কর্মদক্ষতার এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে।

উল্লেখ্য, অটাম/উইন্টার ২০২৫ ফ্যাব্রিক উইক-এ ৫০০-এরও বেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল অংশগ্রহণ করেছিলেন। এবছর সেই সংখ্যা ৭৫০-এর অধিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, ডিজাইনার এবং টেকসই বিশেষজ্ঞগণ।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড-এর এক মুখপাত্র বলেন ,
আমাদের ১৭তম ফ্যাব্রিক উইক আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্ল্যাটফর্মে উদ্ভাবন ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটেছে। চলতি মৌসুমে ২২০টি নতুন ডেভেলপমেন্ট ও ৬০টি ইনোভেশনের মাধ্যমে আমরা কেবল ফ্যাব্রিক নয়—বরং ভবিষ্যৎমুখী ও অর্থবহ ফ্যাশনের দিশা তুলে ধরছি।

ফ্যাব্রিক উইক সামার ২০২৭-এ টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের সকল অংশীজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে—যাতে তারা জাবের অ্যান্ড জুবায়ের-এর সর্বশেষ কালেকশন প্রত্যক্ষ করার পাশাপাশি টেকসই পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com