বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন গীতার শিক্ষা শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবকল্যাণের পথ দেখায়- আবু সুফিয়ান

স ম জিয়াউর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা গত শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের বিভিন্ন মঠ-মন্দির, বিদ্যালয় ও কলেজসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বাগীশিক কেন্দ্রীয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার ১১টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল থানা সংসদ সমন্বয়ের মাধ্যমে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে। যদিও সারাদেশে অভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় ভিন্ন ভিন্ন সিলেবাসের আলোকে পরীক্ষা গ্রহণ করা হয়। কারণ এসব সংসদ বিগত কয়েক বছর ধরে স্বতন্ত্রভাবে বার্ষিক পরীক্ষা আয়োজন করে আসছে। সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সাল থেকে এসব অঞ্চলকেও অভিন্ন সিলেবাসের আওতায় আনা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী।

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও পরীক্ষা বিষয়ক বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট দিলীপ কুমার ভট্টাচার্য, উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত ও অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, তপন রায়, বিষ্ণুপদ পালিত, সুকুমার দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, চন্দন তলাপাত্র, বিপ্লব দে পার্থ, লায়ন প্রদীপ চক্রবর্তী, রনি চক্রবর্তী, ডা. বিবরণ দাশসহ বিভিন্ন থানা সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও মহানগর নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সুফিয়ান বলেন, “গীতার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবকল্যাণ, নৈতিকতা ও মানবিকতার পথ নির্দেশ করে।”

বক্তারা বলেন, বাগীশিক একটি মানবিক, সামাজিক ও দেশপ্রেমিক সংগঠন। ধর্মপ্রাণ, নৈতিক ও আলোকিত মানুষ গড়তে এই পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ সমাজ ধর্ম সম্পর্কে সচেতন হবে, ধর্মান্ধ নয় বরং ধর্মভীরু হয়ে উঠবে। এতে করে আদর্শ নাগরিক গড়ে উঠবে এবং আগামীর আলোকিত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS