1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১০.৫১ পিএম
  • ২০৫ Time View

সেনাবাহিনীর উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত ৯ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর এলাকাতেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com