1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ২

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৪.০২ পিএম
  • ১৫৭ Time View

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের ২ শ্রমিক।

শনিবার (২১ মে) সকালে পদ্মা সেতুর কাছে মাঝ নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- হেলাল উদ্দিন (৩৫) ও দাদন হোসেন (৪০)।

ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সাব-অফিসার মো. আবুল খায়ের জানান, শিমুলিয়া ফেরিঘাট থেকে ধান নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। পথিমধ্যে পদ্মার প্রচণ্ড স্রোত ও ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকে। স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। প্রচণ্ড স্রোতে নিখোঁজ ২ জনকে উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে।

ঢাকা থেকে ৬ সদস্যের ডুবুরিদল উদ্ধার অভিযানে যোগ দিচ্ছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নদীতে স্রোত সহনীয় না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com