1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১০.১২ পিএম
  • ২১৪ Time View

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৫ সালের বছরশেষে শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের মোট আয় চার অঙ্কের ক্লাবে প্রবেশ করেছে এবং নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ব্যাংক খাতে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গত বছরে ব্যাংকটি বিনিয়োগ, আমানত এবং সামগ্রিক ব্যালান্স শিটের আকারে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ব্যাংকের সুদৃঢ় আর্থিক ভিত্তি, শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

এই অর্জন উপলক্ষে আয়োজিত এক টাউন হল সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত। তিনি ব্যাংকের এই ঐতিহাসিক সাফল্যে সম্মানিত পরিচালনা পর্ষদসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, ভবিষ্যতে ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং সেবার মান আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি কাজ করবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com