1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

সমতা লেদারের আর্থিক হিসাবে বড় অসংগতি, মজুত ও পাওনা নিয়ে নিরীক্ষকের প্রশ্ন

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ২১৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবে অসংগতি পেয়েছে নিরীক্ষক। কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২ কোটি ৫০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করেছে। তবে নিরীক্ষক সেই তথ্য যাচাইয়ে কোনো গ্রাহকের সাড়া পায়নি।

সমতা লেদার দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তবে কোম্পানির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজি হয়ে থাকে। কোনো সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।

১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com