1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০.০২ পিএম
  • ৩৩০ Time View

প্রতীক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটিকে দেখতে পান স্থানীয়রা।

একপর্যায়ে ময়ূরটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রেখে প্রাথমিকভাবে পরিচর্যা করেন।

খবর পেয়ে রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু এটি বিরল প্রজাতির, তাই বিশেষ যত্ন ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, উদ্ধার শেষে ময়ূরটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানায়, ময়ূরটির শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com