1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আলাদা নির্বাচনী অফিস উদ্বোধন করল বিএনপি

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১১.১৯ পিএম
  • ৩৪৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অফিস উদ্বোধনকালে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করেছে, তার যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালনা করা হবে।

রুহুল কবির রিজভী আরও জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এখানে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি দুরূহ কাজ। সেই প্রক্রিয়াটিকে সহজভাবে সম্পন্ন করার লক্ষ্যেই মূলত এই আলাদা অফিসটি নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com