1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানাল ইউট্যাব

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১১.১৩ পিএম
  • ২৭৬ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) এক বিবৃতিতে ইউট্যাব এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা, ইতিমধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত। জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে জনাব তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবেন। কারণ তাঁর আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

ইউট্যাবের নেতৃদ্বয় আরও বলেন, সুতরাং দল ও দেশ পরিচালনায় তারেক রহমানের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিশ্বাস রাখতে চাই যে, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তিনি তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন। একইসঙ্গে দলের নীতিনির্ধারকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমরা আবারও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com