1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা স্কয়ার ফার্মার এমডির

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫.৪৭ পিএম
  • ২৭৫ Time View

পুঁজিবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তাঁর শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

স্টক এক্সচেঞ্জে দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করবেন ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মূল বাজারের পাশাপাশি ব্লক মার্কেটের মাধ্যমেও তিনি এই শেয়ার কেনার কথা জানিয়েছেন।

ঢাকার পুঁজিবাজারে গতকাল দিন শেষে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ছিল ২০০ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর দেওয়া ঘোষণা অনুযায়ী ২০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৪০ কোটি টাকা। নিজের কোম্পানির শেয়ারে এই বিনিয়োগ করবেন তিনি।

এদিকে কোম্পানির এমডির শেয়ার কেনার ঘোষণায় গতকাল ঢাকার বাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বা ১ শতাংশ বেড়েছে। তাতে দিন শেষে স্কয়ার ফার্মার শেয়ারের বাজারমূল্য বেড়ে ২০০ টাকা ছাড়িয়েছে।

সবশেষ ২০২৪-২৫ অর্থবছর শেষে স্কয়ার ফার্মা সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানি ওই অর্থবছরের জন্য শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করেছে ১ হাজার ৬৪ কোটি টাকা। গত অর্থবছর কোম্পানিটি রেকর্ড মুনাফার পাশাপাশি শেয়ারধারীদের জন্য রেকর্ড ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরের মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ২৩২ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com