1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ভ্যাটে রাজস্বের ৩৮ শতাংশ, নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়াল ৭ লাখ ৭৫ হাজার

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১.০৮ পিএম
  • ৩০৭ Time View

দেশে এনবিআরের আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আদায় হয় ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ আদায় হয়েছে ভ্যাট থেকে। বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। এর মধ্যে ডিসেম্বর মাসেই ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান নতুন ভ্যাট নিবন্ধন করেছে।

শনিবার (৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ‘দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ এই ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পূর্বে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার।’

তিনি আরও বলেন, ‘গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে এনবিআর। এ ছাড়া, ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় দেশব্যাপী ১ লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।’

এনবিআর জানায়, এনবিআরের আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আদায় হয় ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করা হয়েছে।

এনবিআর আরও জানায়, ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানসমূহের সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সংগৃহীত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেওয়া, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com