1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

বেগম খালেদা জিয়ার কবরে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের শ্রদ্ধা

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৭.২৪ পিএম
  • ২১৯ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআরজেএ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান,  যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ,  সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মিডিয়া ও তথ্য সচিব মজলুম সাংবাদিক শাহারুল ইসলাম রকি, নির্বাহী সদস্য রেজাউল করিম, বেলাল উদ্দিন আহমেদ,আজিজুল হক মিন্টু, মোহাম্মদ মাসুদুল প্রমুখ।

এসময় বিআরজেএ নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে, যা কখনও পূরণ হওয়ার নয়। সাংবাদিক সমাজ তাঁর এই শূন্যতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর রাজনৈতিক উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com