1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১.১২ পিএম
  • ২৫৫ Time View

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ আবু নাসের উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মৌসুমী সরকার রাখী।

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ খুরশীদ আলম ও জনাব এস এম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক হিসেবে মোঃ আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ কামরুজ্জামান ও জনাব সজল কান্তি ঘোষ।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com