1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪.০৫ পিএম
  • ২২৮ Time View

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—“টেকসই প্রবৃদ্ধির জন্য প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট”। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান। সভাপতিত্ব করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড ও বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনার আলোকে ব্যাংকের রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের অংশগ্রহণকারীরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট, দৃঢ় ক্যাপিটাল প্ল্যানিং এবং Basel III নীতিমালার কঠোর অনুসরণ-এর ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনের বিশেষ সেশনে “Minimum Capital Requirement (MCR) and ICAAP: A Case Study” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি প্রভিশনিং ঘাটতির ফলে CRAR ও লিভারেজ রেশিওর ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যতমুখী ক্যাপিটাল প্ল্যানিং ও বিচক্ষণ রিস্ক অ্যাসেসমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

মো. আলমগীর, সহযোগী অধ্যাপক, বিআইবিএম এবং ড. মো. শহিদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, বিআইবিএম- সমসাময়িক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com