1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

শাহবাগে অবস্থান কর্মসূচি, হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২.৪৪ পিএম
  • ৩০১ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিচিত মুখ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা আজ (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগ মোড়ে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

এর আগে এদিন জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে সেখানে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। এর ফলে মৎস্য ভবন, বাংলামোটর, কাঁটাবন ও টিএসসি অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন।

অবরোধকারী জনতা শুধু হাদি হওয়ার স্লোগানই নয়, বরং ‍ ‍‘তুমি কে, আমি কে? হাদি হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’- এমন নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিক অন্ধকার। এ সময় বিক্ষোভকারীরা নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের দাবি, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি।

আজ সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, আজ রাতভর তাদের অবস্থান কর্মসূচি চলবে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বক্তব্যে বলেন, তারা কোনো আশ্বাস চান না, বরং সরাসরি খুনিদের গ্রেপ্তার দেখতে চান। যতক্ষণ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হচ্ছে, ততক্ষণ তারা শাহবাগ অবস্থান করবেন।

এদিন সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়া ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান। তার এই মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com