1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০.০৩ পিএম
  • ২৬০ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘ডি ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ৭০ হাজার ২২০টি এবং পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। সে অনুযায়ী উপস্থিতির হার ৮২ দশমিক ৫৭ শতাংশ এবং পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা শিফট ভিত্তিক মেরিট লিস্ট প্রদান করেছি। সাধারণত মোট আসনের থেকে ১০ গুণ বেশি মেরিট দিয়ে ফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি।’

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে। মঙ্গলবার ছেলেদের চার শিফট এবং বুধবার মেয়েদের পাঁচ শিফট, দুই দিনে মোট নয় শিফটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com