1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

জামায়াত দেশে শান্তি চায়নি কখনো : মোমিন মেহেদী

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬.০৬ পিএম
  • ২৩৭ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।

২৬ ডিসেম্বর বেলা ১১ টায় ৩৩ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচন নাকি প্রহসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জামায়াম-শিবির একাত্তরের পথেই হাঁটছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেদের দলীয় ও সমমনা নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যার নীলনকশা বাস্তবায়ন করছে। একের পর এক যত সন্ত্রাস- নৈরাজ-চাঁদাবাজী-দলবাজীর ঘটনা সামনে এসেছে কোনো না কোনোভাবে তাদের ইন্ধনের প্রমাণ চলে আসছে। তারা গণমাধ্যমের উপর সবচেয়ে বেশি নাখোশ, যে কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবৈধ উপায়ে ক্ষমতায় আসা শিবির নেতারা এখন গণমাধ্যমের ভবন জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। এদেরকে প্রতিহত করতে প্রকৃত দেশপ্রেমিকদেরকে আরো সংগঠিত হতে হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য শাহিনা খান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে থেকেছে ছাত্র-যুব-জনতার কল্যাণকে কেন্দ্র করে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ সারাদেশে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে নতুনধারা। পরপর ৩ বার নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আবেদন করেও নিবন্ধন না পাওয়ায় মোটেই চিন্তিত নন নতুনধারার নেতৃবৃন্দ। দেশকে ভালোবেসে সাহসের রাজনীতি করবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই নতুনধারা। তারা অতিতের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। কখনো ১ টা আসনের জন্য বড় বোয়ালের পেটে যাওয়ার রাজনৈতিক পথে হাঁটবে না নতুনধারা বাংলাদেশ এনডিবির কোনো নেতা। আজ অনেকে বলেন, আগে এমপি হই, পরে সততার রাজনীতি করবো। কিন্তু ইতিহাস বলে- মেনন, ইনু, দিলিপ বড়ুয়ারা পারেনি ছোট দলের বড় নেতা হয়েও জনগণের কল্যাণ করতে, এরাও পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com