1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩.০১ পিএম
  • ৩৫৬ Time View

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর বাবু লাল বৌদ্ধ জানান, ঘটনাস্থলে একজন মারা যান। পরে আরও একজন মারা যান। তাদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন।

জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল।

দিক নির্ণয় করতে না পেরে লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন, পরে লঞ্চের ভেতরেই আরও কয়েকজন নিহত হন। পরে আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। তবে পথেই আরও এক যাত্রীর মৃত্যু হয়। তাদের নাম জানা যায়নি।

নৌ পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বলেন, দুই লঞ্চের সংঘর্ষে পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন। আহত ১০-১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা সাত থেকে আটজন নিহত হওয়া খবর পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com