সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র ওয়ালটনের এআই, আইওটি সমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি পেশ ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় আজ থেকে মাঠে সেনাবাহিনী

মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মা খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান হাসপাতালে যান।

সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের দিকে তাকে বহনকারী লাল-সবুজ বাসটি হাসপাতালের গেটে এসে থামে। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের বাইরে উপস্থিত নেতা-কর্মীরা বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) গণসংবর্ধনাস্থলে বক্তৃতা শেষ করার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়ি হাসপাতালে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। পথে সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছিলেন।

আজ তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গিয়ে বক্তৃতা করেন। পরে এভারকেয়ার হাসপাতালে রওনা হন। তার সঙ্গে দেশে ফেরেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা ও জাইমা রহমান প্রথমে গুলশানের বাসায় যান এবং পরে হাসপাতালে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS