1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

রাজিবপুর সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১.২৭ এএম
  • ২৫৪ Time View

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মানবিক সহায়তা বাস্তবায়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজিবপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং রাজিবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা।

অনুষ্ঠানে মোট ৩৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাজিবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com