1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ড্র হলো চট্টগ্রাম টেস্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪.৪৩ পিএম
  • ১৫৬ Time View

শুরুর দিকে দ্রুত উইকেট তুলে নিলেও পরবর্তীতে নিরোশান ডিকওয়েলা ও দীনেশ চান্দিমালের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। তাতে পঞ্চম দিনের শেষ বিকেলে এসে ড্র মেনে নেয় দুই দলের অধিনায়ক।

চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস। এর মধ্যে খালেদ আহমেদের এক ওভারেই টানা তিনটি চার মেরেছেন মেন্ডিস। তাইজুল ইসলামের এক ওভারেও তারা ৯ রান নিয়েছেন। নাঈম হাসানের এক ওভারেও ১২ রান নিয়েছেন মেন্ডিস-করুনারত্নে। দুইজনই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে একবার করে জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানে তাইজুল ইসলামের বলে ইন সাইড এজ হয়েও বেঁচে যান মেন্ডিস। কিপার ও ফার্স্ট স্লিপের ফাঁক গলে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। এরপর সাকিব আল হাসানের একটি বল করুনারত্নের ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল। যদিও তা লুফে নিতে পারেননি লিটন দাস।

তাইজুলের লেংথ বল ব্যাটে ছোঁয়াতে পারেননি মেন্ডিস। ফলে বল অফ স্টাম্পে আঘাত হানে। বোল্ড আউট হয়ে ফিরলে ৪৩ বলে ৪৮ রানের ইনিংস শেষ হয় মেন্ডিসের। তিনি এই ইনিংস খেলার পথে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন। ডানহাতি এই ব্যাটারের পর আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও।

প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা ম্যাথুসকে শূন্য রানে ফেরান তাইজুল। বাঁহাতি এই স্পিনারের বলে ফিরতি ক্যাচে আউট হয়েছেন ম্যাথুস। তাতে প্রথম সেশনে দুই উইকেট হারায় লঙ্কানরা। সতীর্থদের আসা যাওয়ার মাঝেও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন করুনারত্নে। ১৩২ বলে ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক।

লাঞ্চ থেকে ফেরার চতুর্থ ওভারেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের আউট সাইড অফ স্টাম্পের ফুল বলে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন করুনারত্নে। মিড উইকেটে থাকা মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচে ৫২ রানে ফেরেন লঙ্কান অধিনায়ক।

অধিনায়ক করুনারত্নেকে হারানোর পরই কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে দ্রুত ফিরিয়ে ম্যাচে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এই লঙ্কান অলরাউন্ডারকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলেন ডিকওয়েলা ও চান্দিমাল। সপ্তম উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন অবিচ্ছিন্ন ৯৯ রান। হাফ সেঞ্চুরি তুলে নেয়া ডিকওয়েলা অপরাজিত ৬১ রান আর চান্দিমাল অপরাজিত রয়েছেন ৩৯ রানে। এমন সময় টেস্ট ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com