1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
অভিযানে জব্দ দুই কোটি টাকার মালামাল এজাহারে হয়ে গেল তিন লাখ টাকা এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন

হাদি হত্যাকাণ্ড তদন্তে ফয়সালসহ সংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের তথ্য

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১.১৭ পিএম
  • ২৮৩ Time View

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গুলির খোসা উদ্ধার এবং ফরেনসিক পরীক্ষা করা হয়। একই সময়ে সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়-যা অর্থপাচার তদন্ত শুরুর ভিত্তি তৈরি করে।

সিআইডি জানায়, দাউদ খান বা রাহুল নামেও পরিচিত ফয়সাল করিম মাসুদ এখনো পলাতক। তবে প্রমাণ গোপন করা এবং তাকে পালাতে সহায়তা করার অভিযোগে তার পরিবারের একাধিক সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক ব্যাংক চেকবই জব্দ করে। এসব চেকবইয়ে মোট প্রায় ২১৮ কোটি টাকার অসম্পূর্ণ আর্থিক লেনদেনের তথ্যও রয়েছে।

প্রাথমিক বিশ্লেষণে সিআইডি নিশ্চিত হয়েছে, আসামি ও তার সহযোগীদের সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব লেনদেন অর্থপাচার, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সংস্থাটি। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে থাকা প্রায় ৬৫ লাখ টাকা জব্দে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে।

হত্যাকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহে কোনো সমন্বিত চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে সিআইডির একাধিক দল কাজ করছে। প্রধান আসামিকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিতে সিআইডি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত তৎপরতা অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com