1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চা বিরতির আগে চান্দিমালদের প্রতিরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪.১৯ পিএম
  • ১৪৫ Time View

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। চারদিনের খেলা শেষে দুই দলের দুই ইনিংস শেষ হয়েছে মাত্র। নাটকীয় কিছু না ঘটলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে এই টেস্ট। আগে ব্যাট করে ৩৯৭ রান করে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৬৫ রানে। জবাবে ২ উইকেটে ৩৯ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল লঙ্কানরা।

চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস। এর মধ্যে খালেদ আহমেদের এক ওভারেই টানা তিনটি চার মেরেছেন মেন্ডিস। তাইজুল ইসলামের এক ওভারেও তারা ৯ রান নিয়েছেন। নাঈম হাসানের এক ওভারেও ১২ রান নিয়েছেন মেন্ডিস-করুনারত্নে।

দুইজনই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে একবার করে জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানে তাইজুল ইসলামের বলে ইন সাইড এজ হয়েও বেঁচে যান মেন্ডিস। কিপার ও ফার্স্ট স্লিপের ফাঁক গলে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। এরপর সাকিব আল হাসানের একটি বল করুনারত্নের ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল। যদিও তা লুফে নিতে পারেননি লিটন দাস।

তাইজুলের লেংথ বল ব্যাটে ছোঁয়াতে পারেননি মেন্ডিস। ফলে বল অফ স্টাম্পে আঘাত হানে। এমন বোল্ডে ৪৩ বলে ৪৮ রানের ইনিংস শেষ হয় মেন্ডিসের। তিনি এই ইনিংস খেলার পথে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন।

মেন্ডিস ফেরার পর করুনারত্নের সঙ্গে যোগ দেন আগের ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি কোনো রান করার আগেই তাইজুলের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন।

এদিকে লাঞ্চ থেকে ফেরার চতুর্থ ওভারেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের আউট সাইড অফ স্টাম্পের ফুল বলে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। মিড উইকেটে থাকা মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচে ৫২ রানে ফেরেন লঙ্কান অধিনায়ক।

অধিনায়ক করুনারত্নেকে হারিয়ে আগেই কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। এবার ধনাঞ্জয়া ডি সিলভাকে দ্রুত ফিরিয়ে ম্যাচে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এই লঙ্কান অলরাউন্ডারকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

করুনারত্নের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেছেন দীনেশ চান্দিমাল এবং নিরোশান ডিকওয়েলা। সপ্তম উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৪৪ রান। চা বিরতিতে যাওয়ার আগে ৩২ রানে ডিকওয়েলা এবং ১৪ রানে অপরাজিত রয়েছেন চান্দিমাল। এদিকে ১৩৭ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com