ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জুলাই গণ অভ্যুত্থানের বীরসেনা শরিফ ওসমান হাদীর ওপর গুলি ঘটনায় জড়িতেদের দ্রুত গেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভৈরব উপজেলা শাখার নেতা কর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর)সন্ধা রাতে এনসিপির কার্যালয় ভৈরব শাখা থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্জয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলার মানুষ আজ প্রতিবাদ করতে শিখেছে। ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনেক প্রতিবাদী তরুণকে হত্যা চেষ্টাসহ অনেককে হত্যা করা হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। হাদীকে হত্যা করলে এ দেশের প্রতিবাদী সন্তানরা থেমে যাবে না। নতুন বাংলাদেশে ঘরে ঘরে একজন করে হাদী রয়েছে।