শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা দূর্নীতিবাজদের গলা চেপে ধরবো- বরিশালে জামায়াতের আমির মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলন আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১১টায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতি বিকাশের অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ একাডেমির জন্মলগ্ন থেকেই চারুকলা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, আর্টক্যাম্প, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণসহ চারুকলা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরমধ্যে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’র আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নং গ্যালারিতে আগামী ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’। প্রদর্শনী উপলক্ষে আগামীকাল ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফট ০৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এছাড়াও উপস্থিত থাকবেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS