1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬.১৮ পিএম
  • ২২৪ Time View

বাংলাদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আজ ট্রাস্ট ব্যাংক পিএলসি (টিবিএল) এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (বিএএন) একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের স্থিতিশীল আর্থিক শক্তি এবং স্টার্টআপ খাতের উদ্যম ও সৃজনশীলতাকে যুক্ত করে এই চুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা
করা হচ্ছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এসএমই ডিভিশন মি. সাদাত আহমাদ খান এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিস আইভি হক রাসেল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান জামান চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে পুঁজির অ্যাক্সেস, কৌশলগত পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, এবং ব্যবসায়িক প্রস্তুতি সহায়তা প্রদান করা হবে। যৌথ উদ্যোগটি দেশের নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনী ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সহযোগিতা তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং স্টার্টআপ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com