1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে প্রার্থনা বয়োবৃদ্ধ লুৎফর রহমানের

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩.১১ পিএম
  • ৩১৬ Time View

আল্লাহ, হে মাবুদ, তুমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুস্থ করে তোলো। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। তুমি তাঁকে মাফ করে দাও।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে এভাবেই দুই হাত তুলে প্রার্থনা করছিলেন বয়োবৃদ্ধ লুৎফর রহমান। তাঁর মতো অনেকেই খালেদা জিয়ার সুস্থতার জন্য হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে দোয়া করেন।

লুৎফর রহমান জানান, তাঁর বাসা রাজধানীর খিলগাঁওয়ের বালুর মাঠ এলাকায়। তিনি বাসে, রিকশায় ও হেঁটে এভারকেয়ার হাসপাতালের সামনে আসেন। তিনি বলেন, ‘তাঁর কাছে যেতে পারব না জেনেও এসেছি দোয়া করতে। হাসপাতালের সামনে এসেছি এটিই সান্ত্বনা।’

চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালের সামনে গতকালও ভিড় করেন। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেন। হাসপাতালের সামনের এক পাশের সড়কে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। হাসপাতালটির কাছের মাঠে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়ন করে। বেশ কয়েকবার মহড়া দিতেও দেখা যায়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসুক জনতা যাতে হাসপাতালে ঢুকতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভেতরে এসএসএফ এবং বাইরে পুলিশ ও বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com