বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ Time View

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি এ.কে.এম. মিজান-উর-রশিদ চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (হারুন)।

নবগঠিত কমিটি ঘোষণা ও অনুমোদন করেন সংগঠনের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সব স্তরের নেতৃবৃন্দ, যারা কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পুঁজিবাজারের চলমান সমস্যা ও সম্ভাবনা এবং বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় ঐক্য পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন—পুঁজিবাজারকে সুশাসন, স্বচ্ছতা ও আস্থার পথে এগিয়ে নিতে এই নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় ঐক্য পরিষদ সবসময় একতাবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি স্থিতিশীল ও শক্তিশালী বাজার গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন
সভাপতি কাজী মোঃ নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল হক
সাংগঠনিক সম্পাদক মো:মহসীন
অর্থ সম্পাদক মো:সাজ্জাদুর রহমান
দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খান
প্রচার সম্পাদক বখতিয়ার হোসেন
ধর্ম বিষয়ক সম্পাদক মো:আবুল হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS