মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ ‎ইসলামপুরে একচ্ছত্র জনপ্রিয়তায় সুলতান মাহমুদ বাবু অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ডিজিটাল গতি আনতে প্রজেক্ট টুমরোর সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা

আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু করবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক- এই পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত রবিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় একীভূতকরণের সিদ্ধান্ত হয়। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর আজ (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর অমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা- যা দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় মূলধন কাঠামোর একটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS