শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

অনন্য রেকর্ড গড়লেন মুশফিকুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০২ Time View

অনন্য এক রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৫ হাজার রান করার কীর্তি গড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। চলমান চট্রগ্রাম টেস্টে ব্যাটিং করতে নামার সময় মাইলফলক থেকে ৬৮ রান দূরে ছিলেন মুশফিক। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার সময় ৫ হাজার রান থেকে ১৫ রান দূরে ছিলেন তিনি।

চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেন মুশফিক। প্রথম ঘন্টার ড্রিংকস ব্রেকের পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান তিনি। লাল বলের ক্রিকেটে ৮১ ম্যাচ আর ১৪৯ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সাদা পোশাকে ৮১ ম্যাচে প্রায় ৩৭ গড়ে ৫০১৫ রান করেছেন তিনি। যেখানে ৭ সেঞ্চুরির পাশাপাশি ১৬ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চারজনই বর্তমান দলের। এই তালিকায় মুশফিকের পরই আছেন তামিম ইকবাল। তিন নম্বরে আছেন সাকিব আল হাসান, চারে আছেন মুমিনুল হক। আর পাঁচ নম্বরে আছেন হাবিবুল বাশার।

অবশ্য মুশফিকের আগেই এই রেকর্ড গড়তে পারতেন তামিম ইকবাল। ক্র্যাম্পের কারণে তৃতীয় দিনে চা-বিরতির পর ব্যাটিংয়ে নামেননি এই ওপেনার। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। টেস্টে বাঁহাতি এই ব্যাটারের রান এখন ৪ হাজার ৯৮১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS