1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.১১ পিএম
  • ১৫৩ Time View

দক্ষিণ ভারতের কন্নড় অভিনেত্রী চেতনা রাজ। ভারতের বেঙ্গালুরুতে সোমবার (১৬ মে) একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, প্লাস্টিক সার্জারি করতে গিয়ে এ অভিনেত্রী মারা গেছেন।

তবে অভিনেত্রীর পরিবারের দাবি চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে চেতনার। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছে তার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে সোমবার সকালে চর্বি কমানোর অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক চর্বি অপসারণের এই অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

২১ বছর বয়সী চেতনার পরিবার বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন। এই অভিনেত্রী বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’সহ বেশকিছু টেলিভিশন সিয়ালে দেখা গেছে তাকে।

এছাড়া ‘হাওয়াইয়ান’ নামে মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com