1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

মিজানুর রহমান সোহেলকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় বিআইজেএফ এর তীব্র নিন্দা প্রকাশ

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩.৪০ পিএম
  • ১৬৫ Time View

দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর এবং বিআইজেএফ-এর সদস্য ও সাবেক নির্বাহী সদস্য মিজানুর রহমান সোহেলকে বুধবার রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম বিআইজেএফ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

একজন পেশাদার গণমাধ্যমকর্মীকে গভীর রাতে এভাবে তুলে নিয়ে যাওয়া চরম অস্বাভাবিক, অমানবিক ও উদ্বেগজনক। এটি শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে না; বরং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন চিন্তা ও কাজের পরিবেশের প্রতি স্পষ্ট হুমকি তৈরি করে। ডিবি প্রধান সোহেলকে তাঁদের কার্যালয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও, এমন অযৌক্তিক সময়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা এবং পদ্ধতি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ ও অনির্বচনীয়।

প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, বিশেষ মহলের প্ররোচনা বা চাপের প্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে- যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং একটি স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা আরও জোরদার করে।

বিআইজেএফ এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের ভয়-ভীতি, হয়রানি যা চাপ সৃষ্টি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সংবাদপেশার নৈতিকতার পরিপন্থী- বিআইজেএফ এ ধরনের সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com