1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :

ফ্যামিলিটেক্স দর পতনের শীর্ষে

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০.২৯ পিএম
  • ১৪৪ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রিড, ম্যাকসুন স্পিনিং, বে লিজিং, বিএসআরএম স্টিল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com