1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১.৪১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত  গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ টাকা ৩৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫০ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৮ টাকা ৫১ পয়সা।

আগামী ২৪ জানুয়ারি, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews