বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক দর পতনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর)  সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ২৫ দশমিক ৮৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ২২ দশমিক ৫৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারের দর কমেছে ২২ দশমিক ২০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের ২২ দশমিক ০৫ শতাংশ, বিআইএফসির ২১ দশমিক ৮৮ শতাংশ, পিডিএলের ২১ দশমিক ২৮ শতাংশ, ফার কেমিক্যালের ২০ দশমিক ৪৪ শতাংশ, লুব রেফের ১৯ দশমিক ০৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮ দশমিক ৫৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ১৮ দশমিক ১৮ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS