বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি: থানায় অভিযোগ এসএমই অর্থায়নে সার্টিফায়েড প্রফেশনাল ডিগ্রি লাভ করলেন মিজানুর রহমান খননের কাজ চলছে, কষ্ট সাময়িক ১৫ মে’র পরই বদলাবে চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র; (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া Price Sensitive Information of Bengal Windsor Thermoplastics PLC Price Sensitive Information of Standard Islami Bank PLC. তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু এগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

লভ্যাংশ ঘোষণা করেছে ফার্মা এইডস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ টাকা ৬১ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৭৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৩০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৮ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS