1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে’র কৌশলগত অংশীদারিত্ব যুবসমাজের জন্য স্মার্ট ডিজিটাল পেমেন্ট সমাধানে নতুন উদ্যোগ

  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১.০৫ পিএম
  • ১৩১ Time View

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫: দেশের যুবসমাজকে ডিজিটাল আর্থিক সুবিধায় আরও অন্তর্ভুক্ত ও সক্ষম করে তুলতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং উদীয়মান ফিনটেক স্টার্টআপ স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড একটি কৌশলগত সহযোগিতায় যুক্ত হয়েছে। নতুন এই অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে তরুণদের জন্য আরও সহজ, নমনীয় ও উদ্ভাবনী ডিজিটাল পেমেন্ট সমাধান তৈরি করা।

ডিজিটাল ব্যাংকিং সেবায় অগ্রগতি ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও সুদৃঢ় করার স্বপ্ন থেকেই কমিউনিটি ব্যাংকের এই উদ্যোগ। ব্যাংকটি বিশ্বাস করে- প্রযুক্তিনির্ভর আধুনিক আর্থিক সমাধান বাংলাদেশি যুবসমাজকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যৌথভাবে দুই প্রতিষ্ঠান এমন সব স্মার্ট ও গ্রাহকবান্ধব সেবা চালুর পরিকল্পনা করছে যা বিশেষ করে ছাত্রছাত্রী এবং তরুণ পেশাজীবীদের আর্থিক লেনদেনকে করবে দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জুবায়ের মাহমুদ পুলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও পারস্পরিক চুক্তিপত্র বিনিময় করেন।

কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের সিআইটিও, হেড অব ডিএফএস ও ডেপুটি হেড অব আরএমডি মোঃ তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; স্প্লিটপে’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও সিএমও ইনসাফ মাহমুদ এবং কো-ফাউন্ডার ও সিটিও মীর মুত্তাসিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দায়িত্বশীল, প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ তরুণ প্রজন্মকে আরও সাশ্রয়ী, আধুনিক ও নিরাপদ আর্থিক সেবা গ্রহণে উৎসাহিত করবে। চুক্তিনুযায়ী কমিউনিটি ব্যাংক, উদ্ভাবনী ফিনটেক সমাধানে সমর্থন, অংশীদারিত্ব এবং প্রযুক্তির মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষম করে তোলার ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com